জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
ভাগ্যবদলের বিশেষ দিন ১১ নভেম্বর, প্রার্থনা করলে বাড়বে আয়
আগামী ১১ নভেম্বর বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করলে অর্থনৈতিক ভাগ্য বদলাতে পারে বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রে ১১ সংখ্যাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি মাস্টার নম্বর হিসেবে পরিচিত। আগামী ১১ নভেম্বর বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করলে অর্থনৈতিক ভাগ্য বদলাতে পারে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটিতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হতে পারে।
আগামী ১১ নভেম্বর ঘড়ির কাঁটায় ১১টা বেজে ১১ মিনিটে প্রার্থনা করার কথা বলা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য একটি সাদা কাগজ প্রয়োজন। প্রথমে সেই কাগজে নিজের নাম ও জন্মতারিখ লিখতে হবে। কাগজের বাইরের দিকে বড় করে লিখতে হবে ১১:১১।
এরপর সেই কাগজে এগারোটি বাক্য লিখতে হবে। বাক্যগুলি এমনভাবে শুরু করতে হবে যাতে মনে হয় মনস্কামনা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাক্য সাজাতে হবে। কাগজের মধ্যে সামান্য দারচিনির গুঁড়ো এবং একটি আসল নোট রাখতে হবে।
এরপর টাকা-সহ কাগজটি নিজের দিকে ভাজ করতে হবে। ভাজ করার সময় নির্দিষ্ট একটি মন্ত্র উচ্চারণ করতে বলা হয়েছে। কাগজটি এমন একটি সুরক্ষিত জায়গায় রাখতে হবে যাতে আগামী নভেম্বর মাস পর্যন্ত তা অন্য কারও নজরে না আসে। আগামী বছর নির্দিষ্ট সময়ে কাগজটি বের করে পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে।