RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ, মমতাকে নিয়ে মন্তব্য শারদ্বত মুখোপাধ্যায়ের

বিরোধী জোটের দৌড়ঝাঁপ নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

বিরোধী দলগুলির জোট বাঁধার চেষ্টা নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রবিবার কলকাতায় একটি স্বাস্থ্য অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। কেন্দ্র সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করার জন্য বিরোধীরা বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী শিবিরের এই তৎপরতা ফলপ্রসূ হবে না। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে দীর্ঘদিন রাজ্য চালালেও জাতীয় রাজনীতিতে এখন তাঁর গুরুত্ব কমেছে। তিনি কটাক্ষ করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রতিবেশী দেশের প্রধানন্ত্রীর পদপ্রার্থী হওয়া। রাষ্ট্রবিরোধী ভাবনা থাকলে দেশে কাউকে জায়গা দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংসদে নারীদের সংখ্যা বাড়ানো প্রয়োজন। মোদী সরকার এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। এই বিলের বিরোধিতা করা মানে নারীর ক্ষমতায়নকে আটকে রাখা।