বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোয় ধুনো পোড়ানো রীতি পালন, নজর কাড়লেন শুভশ্রী
বাপের বাড়ির কালীপুজোয় ধুনো পোড়ানোর কঠিন রীতি পালন করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বাপের বাড়ির কালীপুজোয় কঠিন রীতি পালন করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উৎসবের ব্যস্ততার মাঝেও পরিবার ও সন্তানদের কল্যাণ কামনায় এই আচার পালন করেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও সামনে এসেছে।
লাল রঙের শাড়ি এবং গয়নায় সেজে দুই সন্তানকে নিয়ে পুজোয় যোগ দেন অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনী। পুজোয় শুভশ্রীর মাথায় ও দুই হাতে জ্বলন্ত মাটির পাত্র রেখে ধুনো পোড়ানোর রীতি পালন করা হয়। শাস্ত্র অনুযায়ী, পরিবারের মঙ্গলকামনায় বিবাহিত নারীরা এই ব্রত পালন করে থাকেন। অভিনেত্রীর এই নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
এদিকে এই পুজোয় শুভশ্রীর পাশে দেখা গিয়েছে তাঁর দিদি দেবশ্রীকে। দীর্ঘদিন দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা গেলেও, বাপের বাড়ির এই অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা উড়ল। ইয়ালিনীকে সামলাতেও দেখা যায় দেবশ্রীকে।