ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
এসআইআর মামলা, কমিশনের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
এসআইআরের বিরুদ্ধে বিরোধীদের মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে।
এসআইআরের বিরুদ্ধে বিরোধীদের করা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, নোটিস জারি করার আগে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা হবে। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। সোমবার কংগ্রেসের তরফে আদালতে কিছু প্রশ্ন জমা দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, কমিশন যে হলফনামা দিয়েছে তাতে তাদের কোনও প্রশ্নের উত্তর নেই। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী হরিশ সালভে জানান, একপাক্ষিক বিষয় নিয়ে তাঁদের কিছু বলার আছে। বিরোধীদের আইনজীবী কপিল সিবাল কমিশনের থেকে জবাব চাওয়ার আবেদন জানান। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগে কমিশনের বক্তব্য শুনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।