ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দীপাবলির আগের রাতে দুর্ঘটনা, এসইউভির ধাক্কায় মৃত স্কুটারচালক
উত্তরপ্রদেশের কানপুরে দীপাবলির আগের রাতে স্ত্রীর জন্য শাড়ি কিনতে বেরিয়ে এসইউভির ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটারচালক।
দীপাবলির আগের সন্ধ্যায় উত্তরপ্রদেশের কানপুরে একটি এসইউভির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুটারচালকের। মৃত ব্যক্তির নাম সন্তোষ সিং চৌহান। তাঁর বয়স ৫৫ বছর। স্ত্রী'র জন্য শাড়ি কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মহিন্দ্রা থর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই স্কুটারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই স্কুটারচালকের মৃত্যু হয়। গাড়িটিতে দুই মহিলা এবং এক পুরুষ ছিলেন। গাড়িটি এক মহিলা চালাচ্ছিলেন এবং তিনি সেই সময় গাড়ি চালানো শিখছিলেন বলে জানা গিয়েছে। অতিরিক্ত গতির কারণে গাড়িটি স্কুটারে ধাক্কা মারার পর দুটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে এবং একটি বাগানে গিয়ে থামে।
দুর্ঘটনার পর অভিযুক্ত মহিলা গাড়ি ফেলে পালিয়ে যান বলে খবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।