পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বুদ্ধদেবের সততার প্রশংসা শুভেন্দুর, মুখ খুললেন অধীরও
নন্দীগ্রামে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সততার প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততার প্রশংসা করলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জমি আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে শুভেন্দু বলেন, ব্যক্তিগত জীবনে প্রয়াত ওই মুখ্যমন্ত্রী খুব সৎ মানুষ ছিলেন। তবে তাঁর দল সিপিএম সঠিক ছিল না বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি বিমান বসুর একটি পুরোনো মন্তব্য নিয়েও নিজের মতামত জানান শুভেন্দু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নন্দীগ্রাম আন্দোলনের ঘটনায় নতুন করে অভিযোগ জমা পড়লে আবার তদন্ত শুরু করা হবে। শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, বুদ্ধদেববাবুকে দল থেকে আলাদা করে দেখা যায় না, কারণ তিনি সেই দলেরই শীর্ষনেতা ছিলেন।