বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণ প্রদর্শনে নিরামিষ খাবার, সিদ্ধান্ত এসভিএফ সিনেমাসের
দর্শকদের আবেগকে সম্মান জানিয়ে রামায়ণ চলাকালীন শুধু নিরামিষ খাবার দেওয়ার কথা ঘোষণা করল এসভিএফ সিনেমাস।
রামায়ণ ছবিটি দেখার সময়ে প্রেক্ষাগৃহের ভেতরে শুধু নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসভিএফ সিনেমাস। দর্শকদের অনুরোধ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
সংস্থার মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ছবি চলার সময় প্রেক্ষাগৃহের পরিবেশ অত্যন্ত ভক্তিময় হয়ে ওঠে। তাই দর্শকের আবেগ ও শ্রদ্ধাকে সম্মান জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে। এর আগে নরসিংহ বা হনুমান দেখার সময়েও দর্শকদের মধ্যে বিশেষ ভক্তি দেখা গিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে এই নিয়ম শুধু রামায়ণ ছবির ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। অন্য সব ছবির ক্ষেত্রে খাবারের মেনু আগের মতোই বহাল থাকবে। আমিষ খাবার সহ বাকি সমস্ত খাবার হলের বাইরের কাউন্টারে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংস্থা আরও স্পষ্ট করে জানিয়েছে, বাইরে কেউ ব্যক্তিগত মত প্রকাশ করলে তার দায়িত্ব সংস্থার নয়। এসভিএফ সিনেমাস সব ধরনের দর্শকের জন্যই খোলা রয়েছে।