পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রতীক নিয়ে দ্বন্দ্ব, মমতা শিবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ ঋতশিবিরের
তৃণমূলের দুই শিবিরের প্রতীক-যুদ্ধ গড়াল থানায়। মমতা শিবিরের বিরুদ্ধে ভীতিপ্রদর্শনের অভিযোগ তুলল ঋতশিবির।
প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। এই সংঘাত এবার থানা পর্যন্ত গড়াল। কালীঘাট তৃণমূল শিবিরের বিরুদ্ধে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে হলফনামায় সই করানোর অভিযোগ তুলল ঋতশিবির।
এর আগে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ঋতশিবিরের বিরুদ্ধে কমিশনে ভুয়ে নথি জমা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানরা পালটা কালীঘাট থানায় যান। মমতা শিবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের তরফে।
বিরোধী দলনেতার দাবি, কালীঘাট তৃণমূলের নেতারা ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে নিজেদের হলফনামায় সই করিয়ে নিয়েছেন। ঋতব্রত হুঁশিয়ারি দিয়ে জানান, মিথ্যাচার বন্ধ হওয়া প্রয়োজন।