RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকায় ফিরছে টি-২০ বিশ্বকাপ, ম্যাচ হতে পারে নাইট রাইডার্সের স্টেডিয়ামে

বছর আটেক পরে মার্কিন মুলুকে ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ম্যাচ হতে পারে নাইট রাইডার্সের স্টেডিয়ামে।

বছর আটেক পর মার্কিন মুলুকে ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি সূত্রে খবর, ২০৩৪ সালের ৬ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় কিছু সমস্যা দেখা দিলেও সামগ্রিক উন্মাদনা ও মেজর লিগ ক্রিকেট চালুর ফলে নতুন করে আমেরিকার কথা ভাবছে আইসিসি।

জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সের তৈরি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হতে পারে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। এর ফলে আমেরিকার মাটিতে ক্রিকেটের পরিকাঠামো আরও পোক্ত হচ্ছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণে কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ২০৩০ সালের ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করার প্রস্তাব নাকচ করেছিল আইসিসি। ২০৩২ থেকে ২০৩৫ পর্যন্ত আইসিসি ইভেন্টের সময়সূচি প্রকাশিত হলেও ভেন্যুগুলির আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। তবে ২০৩৪ সালের আসরে আমেরিকার বিভিন্ন মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে।