RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আফগানিস্তানে রেডিওয় ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করল তালিবান প্রশাসন

তালিবান প্রশাসনের নতুন নির্দেশে আফগানিস্তানের সমস্ত রেডিওয় বন্ধ করে দেওয়া হলো ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য ও সংক্রান্ত খবর।

আফগানিস্তানে সমস্ত রেডিওয় ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য এবং ক্রিকেট সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করল তালিবান প্রশাসন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।

এএফপি সূত্রে জানা গিয়েছে, কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং স্থানীয় রেডিও স্টেশনগুলির প্রধানরা এই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা সরকারি স্তরেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তালিবান শাসন কায়েমের পর থেকেই আফগানিস্তানে খেলাধুলার উপরে নানা ধরনের বিধিনিষেধ এসেছে। মহিলাদের খেলাধুলা ইতিমধ্যেই নিষিদ্ধ। পুরুষদের ক্রিকেটের ক্ষেত্রে অনুমতি থাকলেও এবার রেডিওয় তা প্রচার বা ম্যাচের ফল জানানো নিষিদ্ধ করা হলো।

বর্তমানে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে আফগানিস্তান দল। কিন্তু নতুন এই নির্দেশের ফলে দেশের মানুষ রেডিওয় সেই ম্যাচের কোনো আপডেট পাবেন না।