বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণে সাই পল্লবীর অভিনয় নিয়ে অসন্তোষ প্রকাশ তানিশার
নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবি দেখার পর সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তানিশা মুখোপাধ্যায়।
নীতীশ তিওয়ারির বহুচর্চিত সিনেমা ‘রামায়ণ’ দেখার পর নিজের প্রতিক্রিয়াক জানিয়েছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। রণবীর কাপুর ও যশের অভিনয়ের প্রশংসা করলেও সীতার চরিত্রে সাই পল্লবীর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এক্স হ্যান্ডলে তানিশা লিখেছেন, বেশ কিছুটা দেরিতে হলেও তিনি ছবিটি দেখেছেন। রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় তাঁর অত্যন্ত ভালো লেগেছে। তবে তাঁর মতে, সীতার চরিত্রে সাই পল্লবীকে মানানসই মনে হয়নি এবং ওই চরিত্রের সঙ্গে তিনি একাত্ম হতে পারেননি। তানিশার দাবি, ছবির ভিজ্যুয়াল ও অন্যান্য অভিনয় প্রশংসনীয় হলেও সীতার কাস্টিং নিয়ে তাঁর দ্বিমত রয়েছে।