RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ডিসেম্বরে ফের রাজ্যে আসছেন তসলিমা নাসরিন, সিউড়িতে পাঠাবেন কবিতা

আগামী মাসেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিউড়িতে কবিতা পাঠের কথা রয়েছে তাঁর।

আগামী মাসেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। শহর ঘুরে তিনি বীরভূমে যাবেন বলে জানা গিয়েছে।

সিউড়ির এক বাচিক সংস্থা ‘পদ্যঘর’-এর বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। আগামী ১৯ ডিসেম্বর সিউড়ির রবীন্দ্রভবনে নিজের কবিতা পাঠ করার কথা রয়েছে তাঁর। বীরভূমে দু, একদিন কাটিয়ে তিনি কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন। এরপর আগামী বছরের জানুয়ারি মাসে কলকাতা বইমেলায় তাঁর ফের রাজ্যে আসার কথা রয়েছে।

চলতি বছরের অগস্ট মাসে দীর্ঘ দু’দশক পর কলকাতায় ফিরেছিলেন তসলিমা। রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, লেখিকা যখন খুশি কলকাতায় আসতে পারেন এবং তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার নেবে। এরপর সেপ্টেম্বরে ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে যোগ দিতে ফের কলকাতায় আসেন তিনি। চলতি বছরে এটি তাঁর তৃতীয় পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে।