RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিক্ষক ও রাজনীতি, কী মত ছিল প্রফুল্লচন্দ্র ঘোষের

শিক্ষক ও রাজনীতির সম্পর্ক নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শিক্ষকতার পেশাগত দায়িত্ব এবং রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের অভিমত নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্য ছিল, শিক্ষাবিদদের দ্বারা শিক্ষা পরিচালিত হওয়া উচিত এবং তাঁদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা দরকার। তঁার যুক্তি ছিল, সব প্রাপ্তবয়স্ক মানুষ ভোটাধিকার প্রাপ্ত এবং নির্বাচনে দাঁড়াতে হলে শিক্ষাক্ষেত্র থেকে অবসর নেওয়া উচিত। অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের রাজনীতিতে টেনে আনা সমর্থনযোগ্য নয় বলেও তিনি মনে করতেন।

ছাত্রদের বিষয়ে প্রফুল্লচন্দ্র ঘোষের মত ছিল, প্রাপ্তবয়স্ক ছাত্ররা নিজেদের স্বাধীন মতানুযায়ী ভোট দেবে। কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোনও প্রার্থীর পক্ষে প্রচার করা ক্ষতিকর। শিক্ষাক্ষেত্রে রাজনীতি না করে ছাত্রছাত্রীদের রাজনীতি বিষয়ে জ্ঞানলাভ, অধ্যায়ন ও আলোচনায় অংশ নেওয়া উচিত। তিনি এও মনে করতেন, রাজনীতি ক্ষেত্রে অনেক অনভিজ্ঞ লোক জুটেছে, যা অবাঞ্ছিত। শিক্ষিত পণ্ডিত ও মেধাবী মানুষেরা রাজনীতিতে এসে জাতির কল্যাণসাধনে ব্রতী হন, শিক্ষাব্যবস্থায় এমন সুযোগ থাকা প্রয়োজন।

শিক্ষকের প্রধান কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবাদ ও বিচারবোধের বিকাশ ঘটানো। শিক্ষকের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যেন শ্রেণিকক্ষের শিক্ষাদান প্রক্রিয়াকে প্রভাবিত না করে। অন্যদিকে, শিক্ষকদের রাজনীতিতে বিরোধিতার অর্থ তাঁদের নাগরিক অধিকার অস্বীকার করা নয়। রাজনৈতিক সচেতনতা নাগরিক জীবনের অপরিহার্য উপাদান। ফলে শিক্ষকতার পেশাগত দায়িত্ব এবং রাজনৈতিক সচেতনতার মধ্যে সুস্থ ভারসাম্য প্রতিষ্ঠাই আসল চ্যালেঞ্জ।