কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
এসআরএফটিআইয়ে উত্তেজনা, পুলিশ ও পড়ুয়াদের ধস্তাধস্তি
কলকাতার এসআরএফটিআইয়ে পড়ুয়াদের ক্যাম্প সরানোকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তি বাধে।
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। প্রশাসনিক ভবনের সামনে পড়ুয়াদের তৈরি করা একটি ক্যাম্প সরিয়ে দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বাধে।
আজ সকালে পুলিশ ওই ক্যাম্পটি খুলে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় পুলিশের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্যাম্পের জিনিসপত্র গাড়িতে তোলার সময় কয়েকজন পড়ুয়া গাড়িটির সামনে শুয়ে পড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের বাধা সরিয়ে পুলিশ সেখান থেকে জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় ছিল। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।