RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলেজ স্ট্রিটে বই ঘিরে উত্তেজনা, পুলিশ ও এবিভিপির ধস্তাধস্তি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে এবিভিপি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি বাধে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে চরম উত্তেজনা ছড়াল। এসএফআইয়ের পাল্টা স্টল দেওয়ার চেষ্টা করে এবিভিপি। এর জেরে পুলিশের সঙ্গে এবিভিপি সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি বাধে এবং যান চলাচল ব্যাহত হয়।

সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এসএফআইকে স্টল করার অনুমতি দেওয়া হয়। এর আগে রবিবার অনুমতি না থাকায় পুলিশ এসএফআইয়ের প্রায় ৫০ জন কর্মীকে আটক করেছিল। পরে রাতে অনুমতি মেলার পর শর্ত সাপেক্ষে আজ স্টল বসে।

মঙ্গলবার সকাল থেকে এবিভিপি সদস্যরা চেয়ার-টেবিল নিয়ে পাল্টা স্টল দেওয়ার জন্য হাজির হন। তাঁরা দাবি জানান, এসএফআইয়ের স্টল সরাতে হবে। এবিভিপির দাবি, সেখানে দেশবিরোধী বই বিক্রি করা হচ্ছে এবং তাঁরা জাতীয়তাবাদী বই যেমন স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর বই বিক্রি করবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যারিকেড তৈরি করে। তবে এবিভিপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এবিভিপি সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।