জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
অন্যের কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয়, বলছে বাস্তুশাস্ত্র
বাস্তুশাস্ত্র মতে অন্যের ব্যবহৃত কিছু জিনিস ব্যবহার করলে আর্থিক অনটন ও মানসিক অশান্তি হতে পারে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে যা অন্য কারও ব্যবহার করা উচিত নয়। এর ফলে আর্থিক ক্ষতি এবং মানসিক অশান্তি হতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিটি মানুষের নিজস্ব শক্তি বা এনার্জি থাকে, যা ব্যবহৃত বস্তুর সঙ্গে জড়িয়ে থাকে। অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করলে তা অন্যের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রথমত, কারও ব্যবহৃত বিছানা ব্যবহার করা উচিত নয় বলে মনে করা হয়। এর ফলে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং অন্যের আর্থিক অনটন প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, অন্যের ঘড়ি ব্যবহার করাও অনুচিত। এতে কাজের ক্ষেত্রে ব্যর্থতা এবং টাকা-পয়সা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
তৃতীয়ত, অন্য কারও পোশাক পরা থেকে বিরত থাকা ভালো। অন্যের জীবনে থাকা সমস্যা এর মাধ্যমে নিজের জীবনে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হয়। চতুর্থত, অন্যের রুমাল, চিরুনি বা আংটি ব্যবহার করলেও ঝামেলা ও অশান্তির আশঙ্কা থাকে।
পঞ্চমত, অন্যের কলম ব্যবহার করে তা না ফেরানোর অভ্যাস আর্থিক অভাবের মুখে ফেলতে পারে। ষষ্ঠত, কারও কাছ থেকে টাকা ধার নিয়ে তা না শোধ দেওয়ার অভ্যাসও পরবর্তীতে বড় আর্থিক লোকসানের কারণ হতে পারে বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে।