RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

গুলিকাণ্ডের পর প্রথমবার মঞ্চে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ টাইগার শ্রফের

হামলার ঘটনার একমাস পর প্রথমবার জনসমক্ষে মঞ্চে ফিরলেন অভিনেতা টাইগার শ্রফ।

গাড়িতে হামলার ঘটনার প্রায় একমাস পর প্রথমবার প্রকাশ্যে মঞ্চে পারফর্ম করলেন অভিনেতা টাইগার শ্রফ। মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের আমন্ত্রণে রাজবেশে পারফর্ম করেন অভিনেতা। ঘটনার পর থেকে এতদিন কড়া নিরাপত্তায় ও গোপনেই কাজ করছিলেন তিনি। মঞ্চে ফিরতে পেরে খুশি টাইগার মুখ্যমন্ত্রী ও অমৃতা ফড়নবীসকে ধন্যবাদ জানিয়েছেন। সোশাল মিডিয়ায় এই পারফরম্যান্সের কথা জানিয়ে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। গত ১৮ অক্টোবর টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়, টাইগার তাদের মূল লক্ষ্য ছিলেন না। এর পাশাপাশি এই গোষ্ঠী সলমন খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আমির খানের বাসভবনেও নজরদারি চালিয়েছিল বলে খবর। সেলেবপাড়ায় এই ঘটনার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।