বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
টিকটক ভিডিও বানাতে গিয়ে পাকিস্তানে বাঘের আক্রমণে মৃত যুবক, গ্রেপ্তার দুই
পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও বানানোর সময় বাঘের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।
ভাইরাল হওয়ার লোভে সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানানোর সময় বাঘের হামলায় মৃত্যু হয়েছে উনিশ বছরের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোর শহরের একটি খামারবাড়িতে। পুলিশ এই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সহ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর একটি ব্যক্তিগত খামারবাড়ির চিড়িয়াখানা থেকে খাঁচা বাইরে বাঘটিকে বের করে এনেছিলেন। সেই সময় খামারবাড়ির এক কর্মী ওই যুবকের ওপর আক্রমণ চালায় প্রাণীটি। জখম অবস্থায হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তদন্তে জানা যায়, ওই যুবকের ওপর কুকুরে আক্রমণ করেছে বলে মিথ্যা দাবি করেছিলেন অভিযুক্তরা। খামারবাড়িতে বন্যপ্রাণী রাখার কোনো বৈধ অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।