জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রথম ডেট স্মরণীয় করে তুলতে, মাথায় রাখুন কিছু জরুরি টিপস
জীবনসঙ্গীর সঙ্গে প্রথম ডেট স্মরণীয় করে তুলতে এবং সম্পর্ক মজবুত করতে মেনে চলুন কিছু সহজ টিপস।
প্রথম ডেট নিয়ে প্রতিটি মানুষের মনেই এক আলাদা রোমাঞ্চ কাজ করে। অনেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চান। তবে নার্ভাসনেস দূরে সরিয়ে রেখে কিছু বিশেষ বিষয়ের প্রতি নজর দিলে প্রথম দেখা অনেকটাই সুন্দর হতে পারে।
প্রথম ডেটের সময় ফোন দূরে সরিয়ে রাখা সবচেয়ে জরুরি। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের নোটিফিকেশন সামলানোর জন্য সারাজীবন সময় থাকে। বরং সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং খোশগল্পে সময় কাটান। তবে সুন্দর মুহূর্তটি ধরে রাখতে একটি সেলফি তুলতেই পারেন।
প্রথম দেখাতেই প্রাক্তনের প্রতারণা বা অতীতের ব্রেকআপের দুঃখের কথা না বলাই ভালো। অতীতের পাতা ওলটানোর বদলে বর্তমান সম্পর্ক, কর্মক্ষেত্রের সুখ-দুঃখ বা লুকোনো স্বপ্ন নিয়ে কথা বলুন। কমন ইন্টারেস্ট বা শখ নিয়ে আলোচনা করলে আড্ডা জমে উঠতে পারে।
পোশাক নির্বাচনের ক্ষেত্রে কমফর্টের দিকটি সবার আগে দেখা উচিত। নতুন পোশাক পরার চক্করে এমন কিছু পরবেন না যাতে অস্বস্তি হয়। আরামদায়ক ও মার্জিত পোশাক পরলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
ভার্চুয়াল চ্যাট আর সামনামনি মেলামেশার মধ্যে তফাত থাকে। তাই ডেট শেষে ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করুন মানুষটিকে সত্যিই ভালো লাগল কি না। তাড়াহুড়ো না করে সময় নিয়ে একে অপরকে জানুন।