পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েতে ভাঙন, এনসিপিআই-এ যোগ একাধিক সদস্যের
উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করল এনসিপিআই।
উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলের বিল পঞ্চায়েত দখল করেছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই। কলকাতার কসবায় এনসিপিআই দফতরে এসে ওই পঞ্চায়েতের ২৩ জন সদস্যের মধ্যে ১৬ জন দলবদল করেছেন।
এর পাশাপাশি বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতিও দখল করেছে এনসিপিআই। ওই সমিতির ২৭ জন সদস্যের মধ্যে ১৪ জন তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেন। এরপর এনসিপিআই-এর সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। বিজেপির তাপস ঘোষ সভাপতি নির্বাচিত হয়েছেন। বসিরহাট সাংগঠনিক জেলার এনসিপিআই কোঅর্ডিনেটর হাজি মন্টু এই যোগদানের কথা জানিয়েছেন।
দিলিতে এনডিএ-র শরিক হিসেবে রয়েছে এনসিপিআই। তৃণমূল ছেড়ে আসা এক সদস্য প্রেমেন্দ্রনাথ মল্লিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত শক্ত করতে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বসিরহাট ২ নম্বর পঞ্চায়েতের আগের সভাপতি সৌমেন মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি গত ২৮ অক্টোবর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।