RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অসমে লাইনচ্যুত ট্রেন, শিয়ালদহে চালু হেল্প ডেস্ক

অসমে সাইরং এক্সপ্রেসের ইঞ্জিনসহ ছটি কামরা লাইনচ্যুত হয়ে আহত হয়েছেন একাধিক যাত্রী, শিয়ালদহসহ একাধিক স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক।

অসমে দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতা থেকে মিজোরামগামী সাইরং এক্সপ্রেস। কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন ও ছটি কামরা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ ছড়ায়। যাত্রীদের পরিজনদের সঠিক তথ্য দিতে শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক চালু করেছে রেল। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশন, অসমের গুয়াহাটি ও লামডিং স্টেশনেও হেল্প ডেস্ক খোলা হয়েছে। রেলের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে খবর, যাত্রীদের গন্তব্যে পাঠাতে এবং ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন।