পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
নীলরতন সরকার মেডিক্যাল কলেজে রূপান্তরকামী যুবকের চিকিৎসা, বিপ্লব স্ত্রীরোগ বিভাগে
নীলরতন সরকার মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে শুরু হয়েছে রূপান্তরকামী যুবকের চিকিৎসা।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চলছে এক রূপান্তরকামী যুবকের চিকিৎসা। ২৮ বছর বয়সি ওই যুবকের নাম কাজল মুখোপাধ্যায় (নাম পরিবর্তিত)। তিনি নারী থেকে পুরুষ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দিল্লি থেকে তাঁর ব্রেস্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এরপর নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর জরায়ু এবং ওভারি বাদ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মুখে দাড়ি-গোঁফ গজাতে শুরু করেছে।
সরকারি হাসপাতালে রূপান্তরকামীদের জন্য এখনও পৃথক ওয়ার্ড না থাকায় তাঁকে স্ত্রীরোগ বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. রুণা বল জানিয়েছেন, বহিরঙ্গে সম্পূর্ণ পুরুষ হওয়ায় প্রথমদিকে অন্য রোগীরা প্রতিবাদ করেছিলেন এবং অনেকেই উসখুস করেছিলেন। পরবর্তীতে প্লাস্টিক সার্জারি, মেডিসিন, এন্ডোক্রাইন এবং সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
ডা. রুণা বল জানিয়েছেন, সাইকোলজিকাল কাউন্সেলিংয়ের পর ওই যুবক জানান যে তিনি মানসিকভাবে সম্পূর্ণ পুরুষ এবং শারীরিকভাবেও পুরুষ হতে চান। চিকিৎসকরা আলোচনা করে ঠিক করেছেন যে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলবে এবং অদূর ভবিষ্যতে তাঁর পুরুষাঙ্গের মতো অর্গান তৈরি করে দেওয়া হবে। হাসপাতালের সিস্টারদের বলা হয়েছে তাঁর সঙ্গে নিয়মিত কথা বলতে, যাতে তিনি একাকিত্ব বোধ না করেন।