পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ধর্ষণের অভিযোগে ধৃত বিধায়ক, কটাক্ষ বিরোধী নেতার
ধর্ষণের অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।
ধর্ষণের একটি মামলায় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। পুলিশের দাবি, দেশ ছেড়ে বা অন্য রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন ওই জনতিনিধি।
এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, অভিযোগ সত্য না হলে কেউ এভাবে পালাতে চান না। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে গুরুতর কিছু রয়েছে। পাশাপাশি পুরনো বিভিন্ন অভিযোগ তুলে বিধায়ককে তীব্র আক্রমণ করেন তিনি। অতীতে করা বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন বিরোধী শিবিরের এই নেতা।
তৃণমূল বিধায়কের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।