পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিধায়ক পরেশরাম, প্রতিক্রিয়া শুভেন্দুর
ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, মুম্বই পালানোর চেষ্টা করছিলেন ওই বিধায়ক।
এই গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, তিনি যদি মিথ্যা অভিযোগের মুখে পড়তেন, তবে তাঁর আইনি মোকাবিলা করা উচিত ছিল। মুম্বই পালানোর চেষ্টা প্রসঙ্গে তাঁর মন্তব্য, পালাচ্ছিলেন মানে ডাল মে কুছ কালা হ্যায়।
তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অতীতে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা থাকাকালীন পরেশরাম দাস তাঁকে হুমকি দিয়েছিলেন বলেও স্মরণ করেছেন তিনি।