RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ইরানের সঙ্গে চুক্তি নয়, ভান্সকে অভ্যন্তরীণ রাজনীতিতে নজর দিতে বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন কোনও শান্তিচুক্তি না করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে দেশের অভ্যন্তরীণ সমস্যায় নজর দেওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে দলের হারের পর ইরানের সঙ্গে নতুন করে কোনও শান্তিচুক্তি করতে অস্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মধ্যস্থতাকারী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে তেহরানের সঙ্গে আলোচনা থেকে সরে এসে দেশের ঘরোয়া সমস্যায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। সমাজমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানের বিপুল অর্থ এবং প্রণালী ইতিমধ্যেই আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন চুক্তির আর কোনও প্রয়োজন নেই। পাশাপাশি, ডেমোক্র্যাট-শাসিত শহরগুলির আইনশৃঙ্খলার অবনতি ও দুর্নীতির দিকে ভান্সকে সম্পূর্ণ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, এই মুহূর্তে সামরিক পদক্ষেপ করা অতটা জরুরি নয়, তবে তাঁরা প্রস্তুত রয়েছেন। এর আগে বাহরিনে মার্কিন রেডারকেন্দ্রে হামলার দাবি করে তেহরান। অন্য দিকে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার মোস্তফা ইজাদি আমেরিকাকে কাগুজে বাঘ বলে কটাক্ষ করেছেন। মার্কিন ঘাঁটির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যে ধারণা ছিল, তা ভেঙে গিয়েছে বলেও দাবি করেন তিনি।