RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার মামলা, ভবানীভবনে হাজিরা টুলু মণ্ডলের

গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের তলবে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল।

গাড়ি থেকে টাকা উদ্ধারের মামলায় রাজ্য পুলিশের তলবে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ বা এসওজি বিভাগে হাজিরা দেন তিনি। সিউড়ির সুভাষপল্লিতে তাঁর বাড়িতে তলবের নোটিস পাঠানো হয়েছিল। গত বছর ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়। সেই ঘটনার পরেই পুলিশি নজরে আসেন এই ব্যবসায়ী। এই সংক্রান্ত মামলার জেরে তাঁকে তলব করা হয়। অন্যদিকে, টুলু মণ্ডলের আগাম জামিনের মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।