RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ই এম বাইপাসে রেষারেষির জেরে দুর্ঘটনা, মৃত তরুণ-তরুণী

কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে মৃত্য়ু হয়েছে এক তরুণ ও তরুণীর।

কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে প্রাণ হারালেন এক তরুণ ও তরুণী। পুলিশ সূত্রে খবর, মানি স্কোয়ারের উল্টোদিকে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের একাংশের দাবি, উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে চারটি বাইক রেষারেষি করে যাচ্ছিল। সেই সময় মানি স্কোয়ারের কাছে একটি বাইকের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাইকটি ছিটকে পড়ে। দুর্ঘটনার পর বাকি বাইকগুলি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অন্য একটি ঘটনায়, গড়িয়া এলাকায় প্রেমিককে খুনের অভিযোগে এক তরুণী ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাজি কিনে ফেরার সময় দুজনের মধ্যে বচসা বাধে। সেই সময় প্রেমিকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।