RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ই এম বাইপাসে রেষারেষি, মৃত দুই

কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক নিয়ে রেষারেষির সময় নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক তরুণ ও এক তরুণীর।

কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। মানি স্কোয়ারের উল্টোদিক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক তরুণ এবং এক তরুণীর।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে চারটি বাইক যাচ্ছিল। সেই সময় বাইকগুলির মধ্যে রেষারেষি শুরু হয়। অভিযোগ, অতিরিক্ত গতির কারণে একটি মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক তরুণ ও তাঁর পিছনের সহযাত্রী তরুণীর।

দুর্ঘটনার পরই বাকি বাইকগুলি দ্রুত চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।