RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আলিপুরদুয়ারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত অন্তত নয়

আলিপুরদুয়ারে ঘরঘড়িয়া নদীর উপর নির্মীয়মাণ চার লেনের সেতু ভেঙে আহত অন্তত নয়জন।

আলিপুরদুয়ারে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কোচবিহার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলিপুরদুয়ারের ঘরঘড়িয়া বাজারের কাছে ঘরঘড়িয়া নদীর উপর এই দুর্ঘটনা ঘটে। চার লেনের জাতীয় সড়ক তৈরির কাজের অংশ হিসেবে এই সেতুটি নির্মাণ করা হচ্ছিল। কাজ চলাকালীন হঠাৎই সেতুটির একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে এই সেতু ভেঙে পড়ল, সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।