পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রেসিডেন্সি জেলে বন্দির মৃত্য়ু, শুরু হয়েছে তদন্ত
প্রেসিডেন্সি জেলে এক বিচারাধীন বন্দির মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রেসিডেন্সি সংশোধনগারে এক বিচারাধীন বন্দির মৃতদেহ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির নাম মহম্মদ আলি। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। গত বৃহস্পতিবার জেলের অন্দরে তাঁর দেহ দেখতে পাওয়া যায়। এর পর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ভারী এবং ভোঁতা কোনও অস্ত্রের আঘাতে ওই বন্দির মৃত্যু হয়েছে। জেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুর তিনটে পর্যন্ত বন্দি গণনা বা কাউন্টিংয়ের সময় তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু বিকেল পাঁচটার গণনার সময় তাঁকে পাওয়া যায়নি। এর পরই তাঁর খোঁজ শুরু হয়। বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে জেলের একটি গলি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জেল কর্তৃপক্ষের তরফ থেকে হেস্টিংস থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।