RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে আসছেন অমিত শাহ, ৩০ নভেম্বর কলকাতায় সভা

আগামী ৩০ নভেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবিধান গৌরব দিবস উপলক্ষে কলকাতায় একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ নভেম্বর কলকাতায় একটি সভায় যোগ দেবেন তিনি। সংবিধান গৌরব দিবস উপলক্ষে এই কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি। পাঁচ দিন ধরে চলা এই আয়োজনের একেবারে শেষ দিনে রাজ্যে আসার কথা রয়েছে তাঁর। কলকাতার সভায় তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সরকারি অনুষ্ঠানে রাজ্যে এসেছেন তিনি। এবারের এই সফর মূলত সংবিধান গৌরব দিবসের অঙ্গ হিসেবে নির্ধারিত হয়েছে।