RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ঋত শিবিরে ভাঙনের ইঙ্গিত, কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ঘিরে রাজনৈতিক জল্পনা

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের মন্তব্যে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

রাজ্যে রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনার সৃষ্টি করে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে দাবি করলেন, বিদ্রোহী তৃণমূল বিধায়ক ও সাংসদরা তাঁর দলে যোগ দিতে পারেন। কলকাতার একটি অনুষ্ঠানে এসে তিনি এই ইঙ্গিত দেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন বহু বিধায়ক ও সাংসদ। পরে সেই শিবির ‘গণতান্ত্রিক তৃণমূল’ নামে আত্মপ্রকাশ করে। এবার সেই শিবিরেও ভাঙন ধরতে পারে বলে জানিয়েছেন রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআই প্রধান রামদাস আথাওয়ালে।

তিনি জানান, বেশ কয়েকজন বিদ্রোহী বিধায়ক ও সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁর সঙ্গে বৈঠকও হয়েছে। এনডিএ-র শরিক দল আরপিআই বাংলায় নিজেদের সংগঠন বিস্তার করতে চাইছে। কলকাতা পুরসভা নির্বাচনে লড়ার পরিকল্পনাও রয়েছে তাদের। বিজেপির সঙ্গে সমঝোতা না হলে সব আসনেই প্রার্থী দিতে পারে দলটি। বিদ্রোহী বিধায়কদের যোগদান নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে।