RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কোলাঘাটে ২৭ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের ঘোষণা, রাজ্যে আসছেন গড়করি

কোলাঘাটে দাঁড়িয়ে ২৭ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।

রাজ্যে সড়কপথের উন্নতিকরণে মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। কোলাঘাটের একটি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৫ বছরের মধ্যে বাংলার রাস্তাঘাট আমেরিকার মতো উন্নত করে তোলার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি, রাজ্যের উন্নয়নে কেন্দ্রের তরফে অর্থের কোনও অভাব হবে না বলেও দাবি করেন তিনি। এদিন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। তার মধ্যে রয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি অংশ ৬ লেনে উন্নীত করার কাজ। এই প্রকল্পে খরচ হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা। এছাড়া ফরাক্কায় গঙ্গার উপর ৪ লেন বিশিষ্ট নতুন সেতুরও উদ্বোধন হয়েছে, যা তৈরিতে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে গতি আসবে বলে মনে করা হচ্ছে। এই দুই প্রকল্পের পাশাপাশি এদিন মোট ২২টি নতুন সড়ক প্রকল্পের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ডবল ইঞ্জিন সরকারের আমলেই রাজ্যে সড়ক নির্মাণে গতি এসেছে বলে দাবি করা হয়েছে।