পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যের সড়ক প্রকল্পে ১ লক্ষ কোটি টাকার ঘোষণা নিতিন গডকড়ীর
কোলাঘাটের অনুষ্ঠান থেকে রাজ্যে সড়ক নির্মাণের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।
কোলাঘাটে একাধিক সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে রাজ্যে আসেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে এক লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যে আরও উন্নয়নের জন্য সাহায্যের অনুরোধ জানান। তিনি জানান, জমি রাজ্য সরকার জোগান দেবে। অতীতে বিরোধী দলের নেতা থাকার সময়ও কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে সহযোগিতার কথা স্মরণ করেন তিনি। উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের আদলে পশ্চিমবঙ্গের পরিকাঠামো গঠনের আর্জি জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, এই সড়ক প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বারোটি জেলার যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে। এর মধ্যে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি অংশকে ছয় লেনে উন্নীত করার কাজ হয়েছে। এছাড়া ফরাক্কা ব্যারাজের ওপর ১২ নম্বর জাতীয় সড়কে একটি চার লেন সেতুর কাজও শেষ হয়েছে, যার উদ্বোধন করা হয় এই অনুষ্ঠান থেকে।