RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে অব্যাহত অশান্তি, প্রশ্ন উঠছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে

সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগের জেরে বাংলাদেশে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। সাম্প্রতিক এই অস্থিরতার জেরে দেশের হিন্দু সম্প্রদায় ও রাজনৈতিক বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। বিভিন্ন জেলায় বাড়িঘর, বাস ও রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের একটি পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি, গ্রামীণ ব্যাঙ্কের শাখায় আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে।বিশ্লেষকদের একাংশের মতে, দেশটিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সংকটের মুখে পড়েছে এবং রাজনৈতিক অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলার অবনতির জন্য প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করার দাবি জোরালো হয়েছে। সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হচ্ছে।