RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে আওয়ামি লিগের লকডাউন ঘিরে অশান্তি, বিএনপি-র অনুষ্ঠান থেকে উঠল হাসিনার স্লোগান

রবিবার থেকে বাংলাদেশে আওয়ামি লিগের ৪৮ ঘণ্টার লকডাউন শুরু হয়েছে। এর মধ্যেই বিএনপি-র একটি অনুষ্ঠান থেকে শেখ হাসিনার সমর্থনে স্লোগান ওঠার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে রবিবার থেকে বাংলাদেশে ৪৮ ঘণ্টার লকডাউন শুরু করেছে আওয়ামি লিগ। লকডাউন সফল করতে নেমে পদ্মাসেতু অবরোধ করে লিগ নেতৃত্ব। এর প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, যাতে একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

লকডাউনের জেরে ঢাকার পদ্মাসেতু ছাড়াও গোপালগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও গাজিপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। নেত্রী দেশে ফিরলে তাঁকে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন করে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে দল।

এরই মাঝে শনিবার রাতে চট্টগ্রামে বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে অন্য ছবি দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত ভাই কোকোর স্মৃতিতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষে ভিড়ের মধ্যে থেকে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান শোনা যায়। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিএনপি যুব সভাপতি জানান, নিষিদ্ধ স্লোগান দেওয়া ব্যক্তিদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে।