বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ভালোবাসার মান ভাঙাতে অভিনব কায়দা, শহরে টাঙানো হল ব্যানার
প্রিয়জনের মান ভাঙাতে বাংলাদেশে টাঙানো হল ব্যানার, সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
প্রিয়জনের মান ভাঙাতে এবার শহরের রাস্তায় টাঙানো হল ব্যানার। বাংলাদেশে এমন একটি ব্যানার ভাইরাল হয়েছে, যেখানে সঙ্গীকে ‘পোলট্রি মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ব্যানারে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি পোলট্রি মুরগি।’ আর নিচে প্রেরক হিসেবে নাম রয়েছে ‘পার্সোনাল গরু’। জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে বাংলাদেশের সিরাজগঞ্জের এক যুবক। প্রিয় মানুষ অভিমান করায় তাঁর মন পেতেই এই আয়োজন করেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ব্যানার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই অভিনব কাণ্ড দেখে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ এই জুটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আবার কেউ মশকরাও করেছেন। ভালোবাসার এই মিষ্টি দিক দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।