RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রেমে পড়লে বদলে যায় আচরণ, সামনে এল নানা তথ্য

গবেষণা বলছে, প্রেমে পড়লে মানুষের আচরণে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন আসে যা দেখে তা সহজে চিনে নেওয়া যায়।

প্রেমে পড়ার সময় মানুষের আচরণে নানা পরিবর্তন আসে। গবেষণা বলছে, এই সময়ে মানুষ এমন কিছু কাজ করে যা আপাতদৃষ্টিতে একটু অদ্ভুত বা বোকা বোকা ঠেকতে পারে।

প্রথমেই দেখা যায়, যাঁরা সাধারণত সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না, তাঁরাও হঠাৎ নানা ছবি বা গান পোস্ট করতে শুরু করেন। এর মূল উদ্দেশ্য থাকে বিশেষ কাউকে বার্তা পাঠানো।

মনের কথা সরাসরি জানাতে সময় নিলেও, অনেকে নানা অজুহাতে কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে মিম, মজার রিল কিংবা বিভিন্ন শো নিয়ে আলোচনাকে মাধ্যম হিসেবে বেছে নেন অনেকে।

এ ছাড়া, পছন্দের মানুষের ছোটখাটো পছন্দ-অপছন্দ কিংবা তাঁরা কী বলেছেন, তা খুব যত্নের সঙ্গে মনে রাখেন প্রেমিক মন।

সাধারণত আড্ডায় মুখর থাকলেও, ক্রাশ সামনে এলে অনেকে অদ্ভুতভাবে চুপ করে যান কিংবা অতিরিক্ত হাসতে শুরু করেন। কেউ কেউ আবার স্নায়ুর চাপ সামলাতে ফোনে চোখ রাখেন।

পছন্দের মানুষের পাঠানো ছোট একটি বার্তা বা ইমোজি নিয়ে বন্ধুদের গ্রুপে দীর্ঘ আলোচনা চলে। কী বলা হয়েছে এবং তার আসল অর্থ কী, তা নিয়ে চলে নানা বিশ্লেষণ।