RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

চিনে তিন শক্তির শীর্ষ বৈঠক, শান্তির খোঁজে ট্রাম্প, জিনপিং ও পুতিন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চিনের মাটিতে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। বর্তমান বিশ্বে বিভিন্ন অঞ্চলে চলা সংঘর্ষ মানবজীবন ও অর্থনীতির বড় ক্ষতি করছে। এই পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চিনের মাটিতে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন সংঘাত কিংবা মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিও। ইতিহাস সাক্ষ্য দেয় যে যুদ্ধের মাধ্যমে কখনও স্থায়ী সমাধান মেলে না, বরং তা পরবর্তী সময়ে আরও বড় বৈরিতার সৃষ্টি করে। ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রেও এই অভিজ্ঞতা রয়েছে।

এই প্রেক্ষাপটে বিশ্বের এই তিন মহাশক্তির শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আলোচনার ফল কী হতে পারে, তা নিয়ে সংশয় থাকলেও নিজেদের মতপার্থক্য ভুলে বিশ্বজুড়ে স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব এই রাষ্ট্রনেতাদের রয়েছে। তিন নেতাই পারস্পরিক সহাবস্থান এবং সুষম উন্নয়নের পক্ষে মতপ্রকাশ করেছেন।

বৈঠকের এই ইতিবাচক মনোভাব বিশ্ব রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। আগামী দিনে এই আলোচনা কতটা ফলপ্রসূ হয় এবং তা আন্তর্জাতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।