বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
পান্নুনকে খুনের ষড়যন্ত্র, নিখিল গুপ্তকে ১৯ বছরের সাজা মার্কিন আদালতের
খলিস্তানি নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিল মার্কিন আদালত।
খলিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনকে হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিল মার্কিন আদালত। নিউ ইয়র্কের একটি আদালতে শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। শুনানি চলে প্রায় ৮০ মিনিট। আদালতের তরফে তাকে ২৩৫ মাস বা ১৯ বছর সাত মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালে এই ষড়যন্ত্রের অভিযোগ ওঠে নিখিলের বিরুদ্ধে। ওই বছর জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে তাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।
রায়দানের আগে বিচারক ভিক্টর মারেরোকে একটি চিঠি পাঠিয়েছিলেন নিখিল। সেই চিঠিতে তিনি দাবি করেন, এই ষড়যন্ত্র একা তাঁরই ছিল। মানসিক অবসাদ ও মদের আসক্তির কথা জানিয়ে তিনি অনুশোচনা প্রকাশ করেন। বিচারকের কাছে তাঁর আইনজীবী বার বছর কারাদণ্ডের আর্জি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রায় কুড়ি বছরের সাজা শোনাল আদালত।