বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
সিয়াটল বিমানবন্দরে অভিবাসন আধিকারিকদের অভিযান, বিমান থেকে আটক দুই
সিয়াটল বিমানবন্দর থেকে মাস্কধারী অভিবাসন আধিকারিকরা দুই যাত্রীকে আটক করায় চাঞ্চল্য ছড়াল।
আমেরিকার সিয়াটল বিমানবন্দর থেকে দুই যাত্রীকে আটক করেছে অভিবাসন দপ্তর। মাস্ক পরে থাকা আধিকারিকরা বিমানে ওঠার আগে তাঁদের আটক করেন। শনিবার সিয়াটল থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি বিমানের উড়ানের আগে এই ঘটনা ঘটে।
অভিবাসন দপ্তরের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে আমেরিকায় থাকার অভিযোগে মেক্সিকোর বাসিন্দা রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়। অভিযান চলাকালীন সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের এক মহিলা যাত্রী অভিবাসন আধিকারিকদের দিকে গরম কফি ছুড়ে দেন বলে অভিযোগ। তাঁর ভিসার মেয়াদও পেরিয়ে গিয়েছিল বলে জানানো হয়েছে।
গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে বিমান সংস্থা। তাঁদের অভিযোগ, কোনও পূর্ব নোটিস ছাড়াই এই অভিযান চালানো হয়েছে। এর ফলে যাত্রীদের সম্মানহানি হয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে।