বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
আমেরিকায় হামের প্রকোপ বৃদ্ধি, হারাতে বসল হামমুক্ত দেশের স্বীকৃতি
সংক্রমণ বৃদ্ধি ও টিকাকরণে ঘাটতির জেরে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাচ্ছে আমেরিকা, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমেরিকা হামমুক্ত দেশের স্বীকৃতি হারাতে বসেছে। রাষ্ট্রপুঞ্জের আঞ্চলিক বিভাগ প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। টিকাকরণে ঘাটতি এবং স্বাস্থ্যপরিষেবার খামতির কারণে গত কয়েক বছর ধরে দেশটিতে হামের সংক্রমণ বাড়ছে।
চলতি বছরে আমেরিকায় পাঁচ হাজার চারশোর বেশি হামে আক্রান্তের খবর মিলেছে, যা গত ১৯৯১ সালের পর সর্বাধিক। সংক্রমিতদের মধ্যে অনেকেরই টিকাকরণ হয়নি বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটছে এবং মৃত্যুর খবরও সামনে এসেছে। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে।
শুধু আমেরিকা নয়, বিশ্বজুড়ে একাধিক দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ভারতের বিভিন্ন অঞ্চলেও হামের রোগী চিহ্নিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, আফ্রিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইয়েমেনের মতো দেশগুলিতেও সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।