বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ভোটচুরি হয়েছে, মার্কিন মিড টার্ম নির্বাচন নিয়ে অভিযোগ ট্রাম্পের
মার্কিন মিড টার্ম নির্বাচনে দল হেরে যাওয়ার পর ভোটচুরির অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন মিড টার্ম নির্বাচনে রিপাবলিকান পার্টির হারের পর ভোটচুরির অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংসদের দুই কক্ষই ট্রাম্পের হাতছাড়া হয়েছে। সোমবার সোশাল মিডিয়ায় তিনি দাবি করেন, এই নির্বাচন সৎভাবে হয়নি এবং এর পিছনে মেশিনের কারসাজি রয়েছে।
প্রথমে ট্রাম্প এই ফল নিয়ে বিশেষ মাথা না ঘামালেও পরে সুর চড়ান। তিনি জানান, নির্বাচনের ফলাফল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন। পাশাপাশি শেয়ারবাজারের বড় ক্ষতির কথাও তিনি উল্লেখ করেন। যদিও ২০২৮ সালের নির্বাচনে কামব্যাক করার আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও অনুরূপ অভিযোগ করেছিলেন। ইহুদি আবেগে শান দিয়েও সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে তিনি আরব দলগুলির বিরুদ্ধে কারচুপির দাবি তুলেছিলেন। নেতানিয়াহু ঘুষ, হুমকি এবং ভুয়ো নথির ব্যবহারের অভিযোগ করলেও তদন্তে ভোটচুরির কোনও প্রমাণ মেলেনি।