RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

দোনবাস ছাড়লে ন্যাটোয় যোগ, ইউক্রেনকে আমেরিকার প্রস্তাব

দোনবাস অঞ্চল ছেড়ে দিলে ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে আমেরিকা, এমনটাই দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা দীর্ঘ যুদ্ধ থামাতে এবার ইউক্রেনকে অভিনব প্রস্তাব দিল আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি অনুযায়ী, আমেরিকার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে ইউক্রেন যদি দোনবাস অঞ্চল ছেড়ে দেয়, তবে তাদের ন্যাটোয় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে জেলেনস্কি জানান, আমেরিকার তরফ থেকে প্রথমবারের জন্য এমন একটি প্রশ্ন তোলা হয়েছে। তিনি উল্লেখ করেন, নিরাপত্তার নিশ্চয়তা, সেনার উপর বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের তহবিল পেলে এই ধরনের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে নেওয়া হবে। তিনি জানান, দেশের জনগণের কাছে এই প্রস্তাব গ্রহণ বা বর্জনের বিষয়ে জানতে চাওয়া হবে, কারণ এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে কিয়েভ নিরাপত্তার জন্য ন্যাটো সদস্যপদ দাবি করে আসছে। অন্যদিকে, রাশিয়ার তরফে জানানো হয়েছে যে তাদের সীমান্তে ন্যাটোর উপস্থিতি গ্রহণযোগ্য নয়। এর আগে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পর জেলেনস্কির সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডের রাজধানীতে যান।