খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
লর্ডসের লং রুমে বর্ণবিদ্বেষের শিকার, আত্মজীবনীতে বিস্ফোরক দাবি উসমান খোয়াজার
লর্ডসের লং রুমে এমসিসি কর্তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণ ও থুতু ছেটানোর চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনী উসমান খোয়াজা।
লর্ডস মাঠের ঐতিহাসিকভাবে পরিচিত লং রুমে বর্ণবিদ্বেষী আক্রমণের মুখে পড়েছিলেন। নিজের নতুন প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনী উসমান খোয়াজা। ঘটনার সূত্রপাত ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের সময়। সেই টেস্টের পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতির সময় ড্রেসিংরুমে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বইয়ে খোয়াজা লিখেছেন, ঐতিহ্যশালী লং রুমে উপস্থিত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কিছু সদস্য অজি দলের উদ্দেশে কটূক্তি করছিলেন। সেই সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। সদস্যদের মধ্য থেকে এক প্রভাবশালী ব্যক্তি সব সীমা লঙ্ঘন করে সোজা তাঁর কানের কাছে এসে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। খোয়াজার কথায়, সেই মুহূর্তের আচরণ যেন কোনও হিংস্র শিকারি কুকুরের মতো ছিল।
প্রতিবাদের সুরে খোয়াজা ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাঁকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে দিতে। তবে এর পরেও ওই অভিযুক্ত ব্যক্তি শান্ত হননি। খোয়াজার অভিযোগ, নিরাপত্তা কর্মীরা আসার পরেও তাঁর দিকে থুতু ছিটানো এবং চিৎকার চেঁচামেচি চালিয়ে যান সেই ব্যক্তি। ক্রিকেট বিশ্বের অন্যতম পবিত্র ও নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ এই ধরনের আচরণ নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।