RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ফক্স ক্রিকেটের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ খোয়াজা ও ওয়ার্নার

স্যান্ডপেপার বিতর্ক নিয়ে মন্তব্য করার জেরে ফক্স ক্রিকেটের ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হল উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারকে।

বল বিকৃতি সংক্রান্ত পুরনো বিতর্ক নিয়ে মুখ খোলায় অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রচারে বড় পদক্ষেপ করা হল। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকারের কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারকে। ফক্স স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের জেরে তৈরি হওয়া চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফক্স স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ ক্রাউলি জানিয়েছেন, খোয়াজা ও ওয়ার্নারের উপর বর্তমানে কাজের অতিরিক্ত চাপ পড়ছিল। তাঁদের মন্তব্যের ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে ক্রিকেটের উপর পুরো নজর দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণেই আগামী কয়েক সপ্তাহ তাঁদের সম্প্রচারের কাজে রাখা হচ্ছে না। তবে তাঁরা কবে আবার ধারাভাষ্যে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

২০১৮ সালে কেপ টাউনে বল বিকৃতির ঘটনা নিয়ে সম্প্রতি আত্মজীবনীতে নানা তথ্য তুলে ধরেছেন খোয়াজা। তাঁর দাবি, দলের প্রায় সবাই সেই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। সেই মন্তব্যের সমর্থন করেছিলেন ওয়ার্নারও। এর পরেই সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত সামনে এল।