RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

৯১ বছর বয়সে উত্তরাখণ্ডে নিজের বাসভবনে প্রয়াত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী।

প্রয়াত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। শুক্রবার বেলা ১১টা ৫০ নাগাদ উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে নিজের পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। লখনউতে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন মায়ের প্রয়াণের খবর পান মুখ্যমন্ত্রী।

যোগীর ভাই মহেন্দ্র জানিয়েছেন, এদিন বাড়িতেই মৃত্যু হয় সাবিত্রী দেবীর। যোগী আদিত্যনাথ চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। তাঁর বাবা আনন্দ সিং বিষ্ট বন বিভাগের কর্মী ছিলেন, যিনি ২০২০ সালের ২০ এপ্রিল মারা গিয়েছিলেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন। আগামী শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।