ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
গুরুতর দুর্ঘটনায় পাঁজরের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ
দুর্ঘটনায় পাঁজরের পাঁচটি হাড় ভেঙে ফুসফুসে আঘাত পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ, বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি।
হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালি, কন্নড় এবং বাংলা ছবির পরিচিত মুখ টিনু আনন্দ সম্প্রতি এক গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। ৮১ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা দুর্ঘটনার ফলে পাঁজরের পাঁচটি হাড় ভেঙে ফেলেছেন। ভাঙা পাঁজরের একটি হাড় তাঁর ফুসফুসে আঘাত করেছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর তাঁকে দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
চিকিৎসকরা তাঁকে আপাতত বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছেন। বিছানা থেকে ওঠা বা শোয়ার মতো সাধারণ নড়াচড়াতেও তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
প্রযোজকদের তরফে ডাবিংয়ের কাজের জন্য যোগাযোগ করা হলেও, অভিনেতা আপাতত নিজের স্বাস্থ্যের দিকেই নজর দিচ্ছেন। টিনু আনন্দ বা তাঁর পরিবারের তরফে শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুগামীরা।