বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নড়াইলের কালিয়ায় বাড়িঘরে আগুন ও ভাঙচুরের অভিযোগ, ছড়াল ভিডিও
বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে এবং সামাজিক মাধ্যমে তা নিয়ে ভিডিও ছড়িয়েছে।
বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।
যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তবে সামাজিক মাধ্যমে যে সমস্ত ভিডিও ছড়ানো হয়েছে সেগুলিতে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।