RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ, চলছে মেরামতির কাজ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু।

আজ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং মেরামতির কাজ চলছে। সেতু বন্ধ থাকায় সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যান নিয়ন্ত্রণে রাস্তায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশকর্মী।কলকাতা পুলিশ জানিয়েছে, এজেসি বোস রোড এবং কেপি রোডসহ বিভিন্ন দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছুটির দিন হওয়ায় যানজট কিছুটা কম রয়েছে।হাওড়া এবং সাঁতরাগাছির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। প্রশাসনিক ভবন নবান্নের কাছেও এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৩ বছরের পুরনো এই সেতুর বিভিন্ন অংশ বদলের কাজ শুরু হয়েছে। এইচআরবিসি-র গঠিত বিশেষজ্ঞদের দলের পরামর্শ অনুযায়ী এই রক্ষণাবেক্ষণের কাজ চলছে।